স্বামীর কথা শূলের মতো বিঁধে যায় জয়ার শরীরে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:০১ এএম

চেনা চরিত্র জয়া। বাস্তবের সংসার থেকে তাকে ক্যামেরার সামনে তুলে এনেছেন পরিচালক অদিতি রায়। তার সাজানো প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রিয়াঙ্কা সরকার। বাইরে থেকে দেখলে স্বামী পার্থ ও একমাত্র মেয়েকে নিয়ে সুখের সংসার জয়ার। নতুন বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। আবার জয়ার চাকরিতেও কোনো আপত্তি নেই শ্বশুরবাড়ির। তাহলে সমস্যা কোথায়? ঠিক এই প্রশ্নের মুখেই বারবার পড়তে হয়েছে মুখচোরা জয়াকে। কারও মুখের ওপর কথা বলতে পারে না সে। কিন্তু সবার কথা সহ্য করা যেন তার নিয়তি হয়ে গিয়েছে। বিশেষ করে স্বামী পার্থর কথা। তা শূলের মতো বিঁধে যায় জয়ার শরীরে, মনে। সহ্যের সমস্ত সীমা পেরিয়ে যায়। মেয়েও মায়ের সঙ্গে থাকতে চায় না। তাহলে কি জয়া ভালো মা হতে পারেনি? আবার প্রশ্ন। বেহায়া প্রশ্নগুলো প্রতিবার

মাথাচাড়া দিয়ে ওঠে। জানতে চায় লজ্জা কার? যে কুকথা বলে বা গালিগালাজ করে তার, নাকি যে মুখ বুঝে সব সহ্য করতে থাকে তার?

শারীরিক হেনস্তা, নিগ্রহ নিয়ে কথা হয়, আলোচনাও হয়। কিন্তু মৌখিক হেনস্তা বা ভার্বাল অ্যাবিউজের মতো বিষয়ও আমাদের চোখের সামনে ঘটে। অনেক সময় অজান্তেই। যুক্তি দিয়ে আবার ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলতে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত