তিন পার্বত্য জেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : পলক

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০২:৩৮ এএম

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে; যা এখন দৃশ্যমান। সারা দেশে রাস্তাঘাট, বিদ্যুৎ, ইন্টারনেটসহ প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন।

গতকাল শুক্রবার জেলার প্রধান ডাকঘর পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খাঁন, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামসহ পোস্ট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত