জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় আব্দুল মোতালেব (৫০) নামের এক ভ্যানগাড়ি চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে বকশিগঞ্জ উপজেলা পরিষদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব বকশিগঞ্জ পৌর শহরের টালিয়াপাড়া এলাকার ইউনুছ ব্যাপারীর ছেলে। তিনি ভ্যানচালক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বকশিগঞ্জ বাজার থেকে পৌর শহরের নয়াপাড়া এলাকার দিকে যাচ্ছিল। এ সময় অপরদিক পৌর শহরের নয়াপড়া থেকে উপজেলা পরিষদ চত্বর দিকে যাচ্ছিল ভ্যানচালক। উপজেলা চত্বরে পৌঁছলে হঠাৎ করেই কাভার্ডভ্যানের পিছনের দরজা (ডালা) খুলে ভ্যানচালকের মাথাই লাগে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, কাভার্ডভ্যানের পিছনের দরজার লক করা ছিল না হয়তো। হঠাৎ করে দরজার খুলে ভ্যান চালকের মাথায়ও বুকে আঘাত লাগে। পরে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটিসহ চালক আটক আছে।
