‘বহুরূপী’ সিনেমার শুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার দুটি হাড়ে চিড় ধরা পড়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার ফ্লোরে শিবপ্রসাদ ও আবীর শুটিং করছিলেন। শিবপ্রসাদের সঙ্গে অন্য একজন অভিনেতার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। তখনই সহ-অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান শিবপ্রসাদ।
পরিচালককে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। তবে বাকি অভিনেতাদের নিয়ে ছবির শুটিং কিন্তু চলছে।
সম্প্রতি, ‘বহুরূপী’র মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী।
