ঈদ করতে বাড়ি ফেরার পথে যশোর-নড়াইল সড়কে স্থানে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কামরুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুন্নাহার যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার ওবায়দুল ইসলামের স্ত্রী।
নিহতের নাতনি জিহাদ হোসেন জানান, নিহত কামরুন্নাহার রাকিবুল আলমের আপন খালা। তিনি ওমরা পালন করে ঢাকায় আসেন। এরপর মঙ্গলবার ঢাকা ৭ নম্বর ধানমন্ডির বাসা থেকে তারা ঈদ পালন করতে রাকিবুল আলমের প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন। বিকেল সাড়ে ৪ টার দিকে নড়াইল সড়কে যশোরের রোস্তমপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের সাথে প্রাভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে ট্রাকটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পিলারের লেগে পিলারটিও ভেঙে পড়ে যায়। এ দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা ওই ৪ জন আহত হন। সন্ধ্যা ৬ টায় আহতদের যশোর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭ টা ৪৫ মিনিটে কামরুনাহারকে মৃত ঘোষণা করা হয়ে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
