অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং মলে ছুরি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েক জন। আজ শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে।
অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা নিউজ় এএউ ডট কম-এর প্রতিবেদন অনুযায়ী, শপিং মলে বেশ ভিড় ছিল। হঠাৎ এক ব্যক্তি ছুরি নিয়ে ঢুকে পড়েন। তার পর যাকে সামনে পেয়েছেন তাকে ছুরি দিয়ে কুপিয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই হামলায় মৃত্যু হয়েছে ছয় জনের। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রশাসন।
শপিং মলে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হামলাকারীকে ধরার চেষ্টা করে। পুরো শপিং মল ঘিরে ফেলা হয়। মলের ভেতরে থাকা লোকজনকে দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। তারপর হামলাকারীকে ধরতে গুলি চালায় পুলিশ। সেই গুলিতে হামলাকারীর মৃত্যু। পুলিশ সূত্রে খবর, হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্পেন-আয়ারল্যান্ড!