হঠাৎ ছক্কাবাজী থেমে গেলো!

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১২:৩৩ এএম

আইপিএলে হঠাৎ ছক্বাবাজী থেমে গেলো। সুনীল নারিন আর জস বাটলারের দুই সেঞ্চুরির ম্যাচে মঙ্গলবার ২১টি ছক্কা উড়েছিল কেকেআর-রাজস্থান ম্যাচে। ৩১ ম্যাচে গড়ে ১৭.৬০ ছক্কা হচ্ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ আসরে। 

কিন্তু আজ বুধবার আহমেদাবাদে গুজরাট টাইট্যান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচে দুদল মিলিয়ে সাকুল্যে ছক্কা হয়েছে ৭টি, যা হেইনরিখ ক্লাসেন আর ট্রাভিস হেডের এক ইনিংসে মারা ছক্কার চেয়েও কম। 

ঘটনা হলো, এবারের আইপিএলের ৩২ ম্যাচের মধ্যে সর্বনিম্ন স্কোর ৮৯ রানে গুটিয়ে গেছে আজ টাইট্যান্স। ১৭.৩ ওভার স্থায়ী ইনিংসের ১৭তম ওভারে এসে ম্যাচের প্রথম ছক্কা হাকান রশিদ খান। রান তাড়া করতে দিল্লির লেগেছে ৮.৫ ওভার। তাদের ইনিংসে হয়েছে ৬টি ছক্কা। 

৩২ ম্যাচ শেষে এবারের আইপিএলে ছক্কার সংখ্যা ৫৫৩। প্রথম ৩০ ম্যাচ শেষে ছক্কার সংখ্যা গতবছরের তুলনায় ৮৫টি বেশি ছিল। ২০২৩ আইপিএলে সবমিলিয়ে ১১২৪ ছক্কা হয়েছিল। এবার যেহারে ছক্কা হচ্ছে, সেটাই যদি থাকে, তারপরও ছক্কার পারদ উঠবে ১২৯৫-এ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত