ঈদ-বৈশাখে জীবনের ১০ গান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৭ এএম

এবারের ঈদ-বৈশাখ উৎসবেও একগুচ্ছ গান উপহার দিয়েছেন রবিউল ইসলাম জীবন। জীবনের কথায় এই ডাবল উৎসবে শ্রোতারা পেয়েছেন, পাচ্ছেন অন্তত ১০টি গান। এসব গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, মাহতিম শাকিব, অবন্তি সিঁথি, শাওন গানওয়ালা, লুইপা, আতিয়া আনিসা, পিন্টু ঘোষ, বালামের মতো তারকারা।

জীবন বলেন, ‘ঈদ আমাদের সবার কাছেই সবচেয়ে আনন্দের উৎসব। এর সঙ্গে এবার যুক্ত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ফলে আনন্দ-উল্লাস দ্বিগুণ। আর এই ডাবল উৎসবে কিছু গান নিয়ে শ্রোতাদের মনে-কানে জায়গা করে নিতে পারছি, এটাই তো দারুণ ব্যাপার। ব্যক্তিগতভাবে সবগুলো গানই আমার পছন্দের। শিল্পীরা নিজ নিজ জায়গা থেকে দারুণ করেছেন। সবগুলো গান এখনো প্রকাশ্যে আসেনি, তবে যে কটি এসেছে, সেগুলো থেকে শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি।’

জীবন জানালেন, সাতটি গান ব্যবহৃত হয়েছে ঈদ-বৈশাখের বিশেষ নাটকে। আর দুটি গান থিম সং এবং একটি মিউজিক ভিডিও হিসেবে তৈরি করা হয়েছে।

গানগুলোর মধ্যে চারটির সুর-সংগীত করেছেন শোভন রায় (এক আঁজলা বৃষ্টি-শাওন ও লুইপা; জান কলিজা পাখি-সজীব দাশ; হারিয়ে ফেলেছি তোমায়-অরিন্দল অন্তর; লাল নীল স্বপ্ন-তাসনিম আনিকা), দুটি গানের সুর-সংগীতায়োজন শাহরিয়ার আলম মার্সেলের (মায়ার সুতো-ইমরান ও কোনাল; আমি যেদিকেই যাই-কোনাল)। এ ছাড়া রয়েছে সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে ‘আমার হয়ে থেকো’-মাহতিম ও অবন্তি, মিনহাজ জুয়েলের সুর ও সংগীতে ‘নিয়তি’-পিন্টু ঘোষ, নাজির মাহমুদের সুরে ‘আজ তবে দেখা হোক’-ইমরান ও আতিয়া আনিসা, বালামের সংগীতায়োজনে ‘এই দিন সেই দিন’-বালাম ও কোনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত