গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। পরে অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বই এ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ, আইসিবি শাখার সদস্যরা, সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা, আইসিবি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
