লেনিনের ১৫৪তম জন্মবার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির সভা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:০৮ এএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘সাম্রাজ্যবাদ তার অস্তিত্ব রক্ষার জন্য বিশ^ব্যাপী যুদ্ধের দামামা বাজাচ্ছে। সাম্রাজ্যবাদ কোনো যুদ্ধেই তার অস্তিত্ব রক্ষা করতে পারবে না। সাম্রাজ্যবাদের পতন অনিবার্য। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিশ^ব্যাপী আগ্রাসী ভূরাজনীতি নীতি গ্রহণ করেছে।’

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে কমরেড লেনিনের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মেনন বলেন, ‘ওয়ার্কার্স পার্টিকে বর্তমান বাস্তবতার ভিত্তিতে জনগণের মুক্তির সংগ্রাম বেগবান করার কর্মসূচি নিয়ে জনগণের পাশে থাকতে হবে। এ নিয়ে পার্টি নেতাকর্মীদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো অবকাশ নেই। ওয়ার্কার্স পার্টি গত ১৫ বছরের জোট আন্দোলনের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে জনগণের মুক্তির সংগ্রামকে জোরদার করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত