পিটিআইর অভিযোগ

উপনির্বাচনে কারচুপিতে ছিলেন গোয়েন্দারা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম

পাকিস্তানের গত ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদ এবং চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপির অভিযোগে এখনো সরব পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এবার গত রবিবার দেশব্যাপী যে উপনির্বাচন হয়েছে, তাতেও কারচুপির অভিযোগ করছে দলটি। দলটির তরফ থেকে বলা হয়, গোয়েন্দা কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই অনিয়ম বাস্তবায়নে ভূমিকা রেখেছে।

পিটিআই উপনির্বাচনের দিনকে পাকিস্তানের ইতিহাসে ‘কালো দিন’ আখ্যা দিয়েছে। দলটি নির্বাচনের ফল সংক্রান্ত বিজ্ঞপ্তির প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর প্রতিবাদে দলটি ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে, যা শুরু হবে আগামী শুক্রবার থেকে। পিটিআই চেয়ারম্যান ব্যরিস্টার গহর আলি খান গত সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘নির্বাচনের দিককে স্বচ্ছতার দিন হিসেবে মনে করা হয়। মানুষ আগ্রহ নিয়ে ভোট দিতে যায়। কিন্তু গত ২১ এপ্রিল আইনের শাসনের নির্লজ্জ লঙ্ঘন দেখা গেছে। কারচুপির ব্যাপকতা এবং আইন লঙ্ঘনের এমন নজির পাকিস্তানের ইতিহাসে দেখা যায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত