এসির কার্যক্ষমতা বোঝাতে সাধারণত জানতে চাওয়া হয় ‘এসি কত টন’। যে এসি যত বেশি টনের সেই এসি তত বেশি ক্ষমতাসম্পন্ন। এখানে এসি বলতে Air Conditioner বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রকে বোঝানো হচ্ছে। অল্টানেটিং কারেন্ট বা দিক পরিবর্তনশীল বিদ্যুৎকেও সংক্ষেপে এসি বা AC বলে।
যেহেতু টন ভরের একটি পরিমাপক একক, তাই অনেকে মনে করে থাকেন টন দ্বারা হয়তো ওই শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রের ভরকে প্রকাশ করা হচ্ছে। কিন্তু টন এসির ভর প্রকাশ করা হয় না।
এক টন এসি মানে হলো ১২০০০ বিটিইউ/ঘণ্টা, ১.৫ টন মানে হলো ১৮০০০ বিটিইউ/ঘণ্টা, এভাবে বাড়তে থাকে। এক টনের একটি এসি প্রতি ঘণ্টায় ঘর থেকে ১২০০০ বিটিইউ তাপ শোষণ করতে পারে বা ঘণ্টায় ১২০০০ বিটিইউ তাপ ঘর থেকে বের করে দিতে পারে। বিটিইউ বা BTU-এর পূর্ণরূপ হলো, British thermal unit। শক্তির একক জুল। এক বিটিইউ সমান ১,০৫৫ জুল। এখন প্রশ্ন হলো, তাহলে এসব বৈজ্ঞানিক সংজ্ঞা ও হিসেবের মধ্যে টন এলো কীভাবে?
সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে, এসির ক্ষমতার আরেকটি একক প্রচলিত আছে, সেটিই হলো টনের হিসাব। এক টনের এসি মানে, এই এসি এক ঘণ্টায় সেই পরিমাণ তাপ শোষণ করতে পারে যতটুকু তাপ এক টন বরফ শোষণ করতে পারে এক ঘণ্টায়। বিটিইউ বা জুলের হিসাবের তুলনায় এটি খুবই সরল হওয়ায় সাধারণ মানুষের মাঝে এটিই জনপ্রিয়তা লাভ করেছে।
‘প্রধানমন্ত্রী সবাইরে ঘর দেয়, আমার ভাগ্যে হইল না’
জিআই সনদ পেল দেশের ১৪ পণ্য
পুলিশের সেবা আইনশৃঙ্খলায় সীমাবদ্ধ নয়: ডিএমপি কমিশনার