সাভারে স মিলের আগুন নেভাতে গিয়ে আহত ১০ 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০১ পিএম

সাভারের একটি স মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে সাভারের রাজাশন দারোগা মার্কেট এলাকার রাজাশন টিমবার স মিলে এ আগুনের ঘটনা ঘটে।

ফয়ার সার্ভিস জানায়, ভোরে রাজাশন টিমবার স'মিলে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আর এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা। 

এ ব্যাপারে তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত