বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৫ এএম

বৈশাখের এই তাপপ্রবাহে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিতে ‘দেশের প্রথম সিটি ব্র্যান্ড : রূপায়ণ সিটি’ বর্ণিল আয়োজনে উদযাপন করছে ‘সামার ফেস্ট-২০২৪’।

প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরায়’ রূপায়ণ গ্র্যান্ডের সুইমিং পুলসংলগ্ন ব্লক-বি লাউঞ্জে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী এ আয়োজন করা হয়।

‘রূপায়ণ সিটি’-এর গ্রাহকরা ছাড়াও গতকাল আমন্ত্রিত অতিথিরা মনোমুগ্ধকর এ আয়োজন উপভোগ করেন।

‘রূপায়ণ সিটি’ ব্র্যান্ড সব সময়েই দেশীয় সংস্কৃতিকে ধারণ করে আর তারই ধারাবাহিকতায় ‘সামার ফেস্ট’-এর অংশ হিসেবে রয়েছে বাংলার চিরায়ত বাউলসংগীত ও বিশেষ কবিতা আবৃত্তির আসর।

‘ব্রেক দ্য স্কয়ার ফিট স্টোরি’ এই দর্শনের মাধ্যমে রূপায়ণ সিটি, বাংলাদেশের গেটেড কমিউনিটির ধারণাকে দিয়েছে নতুন মাত্রা, যার ফলে রচিত হয়েছে প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা।

দেশীয় সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে ‘রূপায়ণ সিটি’ ভবিষ্যতে আরও বিভিন্ন আনন্দমুখর উৎসব আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত