শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমাদের রাজনীতি উন্নয়নের। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। আমরা সাম্প্রদায়িকতার সম্প্রীতিতে বিশ্বাস করি। মনোহরদী-বেলাবতে আমরা সকলে মিলেমিশে চলাচল করি। ভবিষ্যতেও নতুন প্রজন্ম আমারে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষত রেখে চলবে।
শুক্রবার রাতে নরসিংদীর মনোহরদীর চালাকচরে পালবাড়িতে শ্রী গুরু আশ্রমের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, করোনাকালে আমরা সাধারণ মানুষের পাশে থেকেছি। আমাদের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেছে। তারা একেবারে প্রান্তিক পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ করছে। আমরা করোনা ভ্যাকসিন সবার জন্য ব্যবস্থা করেছি। এসব সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের কারণে আমরা করতে পেরেছি। আমরা সবাই নেত্রীর হাতে শক্তিশালী করতে কাজ করে যাব।
