ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৬ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের নীচে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম রোকেয়া বেগম (৬০)।

আজ রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত রোকেয়া একই উপজেলার পূর্ব কামারখোলা গ্রামের প্রয়াত ইয়াকুব সিকদারের স্ত্রী।

মাওয়া রেলওয়ের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে সুন্দরবন এক্সপ্রেসে নামে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে খুলনা যাচ্ছিল। ট্রেনটি জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা অতিক্রম করছিল। এ সময় কামারখোলা দারুস সুন্নাহ জিনিয়া সালেহিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের পূর্বপাশে বৃদ্ধা রোকেয়া অসাবধানতাবশত রেল লাইন পারাপার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত