রাবেয়া-মারুফারা ১৪৫ রানে বেধে রাখলো ভারতকে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ পিএম

স্মৃতি মান্ধানার উইকেট ছিনিয়ে নেওয়ার পর যে উল্লাস দেখা গিয়েছিল, সেটা অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। স্বস্তিকা ভাটিয়া ও শেফালি ভার্মা মিলে রানের চাকার গতি বাড়ান। ১০ ওভারে ভারত ৭১ রান তুলে ফেলায় মনে হচ্ছিল পাহাড়সম লক্ষ্য পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে রাবেয়া খান ও মারুফা আক্তারদের আঁটোসাটো বোলিংয়ে শেষ পর্যন্ত ১৪৫ রানেই থামানো গেছে সফরকারিদের।

বাংলাদেশ নারী দল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর টস জিতেই নামেন ব্যাটিংয়ে। ভারতের কোনো ব্যাটারই ফিফটি পাননি। নেই কোনো চল্লিশ রানের ইনিংসও। সর্বোচ্চ ৩৬ রান করেন স্বস্তিকা। ২৯ বলে তার ব্যাট থেকে আসে ৬টি চার। এছাড়া শেফালি ভার্মা ৩১ ও হারমান ৩০ রান করেন।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মারফা আক্তার ৩ ওভারে ১৩ রান খরচায় শিকার করেন ২ উইকেট। ফারিহা তৃষ্ণা ও ফাহিমা খাতুনের ঝুলিতে গেছে আরও ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত