ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজিবিষয়ক তিন দিনব্যাপী ‘যষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন (ICEEICT
2024)’ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে এই সমম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এমআইএসটি কনফারেন্সের চিফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
এতে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকরা অংশগ্রহণ করছেন।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠান আগামী ০৪ মে ২০২৪ তারিখ এমআইএসটিতে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইএসপিআর
