আমেরিকান র্যাপার এমিনেমের ভক্তদের জন্য সুখবর। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন স্টুডিও অ্যালবাম। ‘দ্য ডেথ অব স্লিম শ্যাডি’ নামে ১২তম অ্যালবাম নিয়ে আসছেন এমিনেম। গত বৃহস্পতিবার ডেট্রয়েট ফ্রি প্রেস বিষয়টি নিশ্চিত করেছে। চলতি গ্রীষ্মেই অ্যালবামটি মুক্তি পাবে বলে জানা গেছে। নতুন অ্যালবামের ৩০ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশের পর ইতিমধ্যেই তা শ্রোতাদের আলোচনায় এসেছে। সর্বশেষ ২০২০ সালের এমিনেমের গান প্রকাশিত হয়েছিল। স্লিম শ্যাডিকে দীর্ঘদিন ধরেই এমিনেমের অল্টার ইগো হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৭ সালে ‘স্লিম শ্যাডি ইপি’ যেটি ১৮ মিলিয়ন কপি বিক্রি হয়। এবং তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডে ‘দ্য ফাস্টেস্ট সেলিং হিপ-হপ আর্টিস্ট হিসেবে নাম লেখান। তার দুই বছর পরে ‘দ্য স্লিম শ্যাডি এলপি’র মধ্য দিয়ে স্লিম শ্যাডির ধারণা সামনে আসে। শোনা যায়, স্লিম শ্যাডির কথা এমিনেম টয়লেটে বসে চিন্তা করে বের করেন। যারা র্যাপ, হিপ-হপ গান শুনে থাকেন তাদের হয়তো এমিনেমকে চিনতে কষ্ট হবে না। বর্তমানে পৃথিবীতে এমিনেমকেই র্যাপের রাজা বলা চলে। তিনি মাত্র ১৩ বছর বয়স থেকেই র্যাপের জগতে প্রবেশ করেন। এবং বর্তমানে পৃথিবীতে সবচেয়ে আলোচিত র্যাপার হিসেবে পরিচিত।
×
