বোলিং নিয়ে নির্ভার শান্তর চিন্তায় ব্যাটিং

আপডেট : ০৫ মে ২০২৪, ১১:১৬ পিএম

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটের জয়ে সিরিজ জয়ের আরও কাছাকাছি চলে গেলে স্বাগতিকরা। এই জয়ের পেছনে বোলারদের কৃতিত্ব দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি চিন্তিত ব্যাটসম্যানদের নিয়ে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তিনি এই কথা বলেন ধারাভাষ্যকারদের সঙ্গে।

শান্ত বলেন, ‘প্রথমত বোলাররা খুব ভালো করেছে। তবে ব্যাটসম্যানদের অনেক উন্নতির জায়গা আছে। আমাদের এসব নিয়ে কাজ করতে হবে। জিম্বাবুয়ে এখানে ভালো ক্রিকেটও খেলতে পারে। আমি মনে করি তারা মাঝখানে ভাল ব্যাটিং করেছে। বোলাররা কিছুটা করতে পারে, তবে আমি বোলিং নিয়ে চিন্তিত নই। তামিম ও লিটন যেভাবে ৪০+ পার্টনারশিপ নিয়ে ইনিংস শুরু করেছিল, এটা আমাদের দলকে সাহায্য করেছে। পরে হৃদয় ও রিয়াদ ভাই তা শেষ করেন। পরের ম্যাচ দিনে, তাই আমাদের পরিকল্পনাও ঐভাবে সাজাতে হবে।’

ম্যাচসেরার পুরস্কার জেতা তৌহিদ হৃদয়, ‘হিটিং পাওয়ারটা আসলে আমি শুধু পরিস্থিতি বুঝার চেষ্টা করি এবং সেই পরিকল্পনাটি কার্যকর করার চেষ্টা করি, অন্য কিছু নয়। যখন আমি শেষ করি, তখন দলের জন্য এবং নিজের জন্য ভালো লাগা কাজ করছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত