ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৪, ১১:২৩ পিএম

ঝিনাইদহ সদর উপজেলায় বজ্রপাতে আবুল কাশেম নিলাম (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরে শালিয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করে। নিলাম ওই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।

এলাকাবাসীরা জানায়, বিকেলে মাঠে কৃষি কাজ করতে যান নিলাম। ওই সময় বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে নিলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিকে নিলামের বাড়িতে আসতে দেরি দেখে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে মাঠে গিয়ে দেখতে পায় নিলাম মৃত অবস্থায় পড়ে আছে। এবং তার শরীর প্রায় অর্ধেক ঝলসে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

হলিধানি ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক নিলু বলেন, কৃষক আবুল কাসেম নিলাম মাঠে কৃষি কাজ করছিল। বিকেলের বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত