শারীরিক ও অর্থনৈতিক সামর্থ্য যাদের আছে, তাদের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। হজ তিন প্রকার— তামাত্তু, ইফরাদ, কিরান। এর মধ্যে সওয়াবের দিক দিয়ে সর্বাধিক উত্তম হলো কিরান, এরপর তামাত্তু, এরপর ইফরাদ। তবে আদায় সহজ হওয়ার দিক থেকে প্রথমে তামাত্তু, এরপর ইফরাদ, এরপর কিরান। চলুন জেনে নেওয়া যান হজের নিয়ত...
ইফরাদ ও তামাত্তু হজের নিয়ত
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী উরীদুল হাজ্জা ফাইয়াসসিরহু-লী ওয়াতাক্কাব্বালহু-মিন্নী।
অর্থ “হে আল্লাহ, আমি হজ পালনের নিয়ত করছি। আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করে নিন”
কিরান হজের নিয়ত
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী উরীদুল হাজ্জা ওয়াল উমরাতা ফাইয়াসসিরহুমা-লী ওয়াতাক্বাব্বালহুমা-মিন্নী।
অর্থ: “হে আল্লাহ আমি হজ পালনের নিয়ত করছি। আপনি আমার জন্য উভয় আমল সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করে নিন।”
রমজানের ওমরায় হজের সমান সওয়াব
ওমরাহ কখন করবেন, ফজিলত কী?