নড়াইলে ইউপির সাবেক চেয়ারম্যান গুলিবিদ্ধ

আপডেট : ১০ মে ২০২৪, ১০:৪৪ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের (৪৮) ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকা থেকে তার ওপর গুলি চালায়।

মোস্তফা কামাল উপজেলার উত্তর মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  শুক্রবার সন্ধার দিকে লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকায় একটি বাড়িতে শালিসী বৈঠকে যান মোস্তফা কামাল। শালিস শেষে বাড়ি ফেরার পথে কুন্দসী এলাকার সমীর শিকদারের বাড়ির সামনে পৌছাঁলে  পূর্ব থেকে অবস্থান নেয়া সশস্ত্র দুবৃত্তরা মোস্তফা কামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুর্বৃত্তদের ছোড়া গুলি মোস্তফা কামালের বুক ও পিঠসহ শরীরের বিদ্ধ হয়। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ মোস্তফা কামালকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি তদন্তসহ ঘটনার সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।’ 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত