কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আলম নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ শনিবার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা একই ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা।
ক্যাম্পের ব্লক মাঝি বদরুল ইসলাম বলেন, আজ সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পর ই-ব্লকে বসবাসরত মো. আলমকে একটি চায়ের দোকানের সামনে একদল দুর্বৃত্ত গতিরোধ করে। এক পর্যায়ে তার মাথায় কয়েক রাউন্ড গুলি করে তারা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম আসেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শত্রুতার জের ধরে একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা মো আলমকে খুন করেছে।
