মা দিবস উপলক্ষে জলকন্যার চিত্রপ্রদর্শনী

আপডেট : ১৪ মে ২০২৪, ০৭:০৪ এএম

মা দিবস উপলক্ষে ধানমণ্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে যৌথ চিত্রপ্রদর্শনী ‘অপরাজিতার রঙ’। গত রবিবার বিকেলে চিত্রশিল্পী ফারেহা জেবা এবং অভিনয় শিল্পী মোমেনা চৌধুরী প্রদীপ প্রজ¦লনের মাধ্যমে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে জলকন্যার ১১ জন শিল্পীর ৩৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর টাইটেল স্পন্সর দি সিটি ব্যাংক লিমিটেড।

মায়েদের স্মরণে ও সম্মানে কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতা পাঠ করেন মাহি ফারহানা, নিশাত জেসমিন এবং তাসনুভা অরিণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন, সুপর্ণা এলিস গমেজ, সাবিয়া নাসরিন, তসলিমা খন্দকার, এস বি নুসরাত জাহান, নাজিয়া হাসান, রোকসানা সুলতানা, ফ্লোরা উর্মিলা রড্রিক, তেরেজা ইশা গমেজ, এলিনা চাকমা, জ্যাকলিন রিয়া রোজারিও এবং ফারহানা তাবাস্সুম। প্রদর্শনীটি চলবে ১৭ মে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত