সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে প্রজেক্ট কো–অর্ডিনেটর–ওয়াস সিস্টেম ফর হেলথ (ডব্লিউএস৪এইচ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ওয়াটার এইড বাংলাদেশ।
পদ: প্রজেক্ট কো-অর্ডিনেটর-ওয়াস সিস্টেম ফর হেলথ (ডব্লিউএস৪এইচ)
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ/অর্থনীতি/পাবলিক হেলথ বা সামাজিক বিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতা: জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থার ওয়াস প্রকল্পে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ১ লাখ ২৭ হাজার ১৬৪ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবনবিমা, স্বাস্থ্যবিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দীর্ঘমেয়াদি)।
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা।
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৬ মে ২০২৪।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
বিশাল নিয়োগ দিচ্ছে ভূমি মন্ত্রণালয়, নেবে ২৩৮ জন