১০তলা থেকে পড়ে প্রাণ গেলো দুই শ্রমিকের

আপডেট : ১৭ মে ২০২৪, ১২:৪৮ পিএম

রাজধানীর বাসাবো এলাকায় নির্মাণাধীন ১০তলা ভবনে থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় আইসিউউতে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টা দিকে বাসাবোর ৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে ১০তলা ভবনের উপর থেকে পড়ে তারা আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, কাজ করার সময় ১০তলা ভবন থেকে নিচে পড়ে তিনজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন আইসিইউতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত