মেসি মাঠে ফিরছেন কাল

আপডেট : ১৮ মে ২০২৪, ১০:৫৪ এএম

হাঁটুর চোটের কারণে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি লিওনেল মেসি। সেই ম্যাচে পয়েন্ট পেলেও জিততে পারেনি ইন্টার মায়ামি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কোচ জেরার্দো মার্টিনো।

আগামীকাল বাংলাদেশ সময় রবিবার ভোর সাড়ে ৫টায় ফ্লোরিডার ফোর্ট লডারডেলে তাকে আবার ফিরতে পারেন তিনি।

মেজর লিগ সকারের সেই ম্যাচের আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হন মায়ামি কোচ মার্টিনো। সেখানে তিনি ফের জানালেন, এই ম্যাচে মেসি ফিরতে পারে বলে আশাবাদী তিনি।

বলেছেন, ‘গতকাল আমরা ভালো অনুশীলন করেছি এবং আশা করছি আজ ভালো অনুশীলন করতে পারব। অনুশীলনের পর আমরা বুঝতে পারব, সে খেলতে পারবে কিনা। তবে মেসির খেলা নিয়ে আমরা আশাবাদী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত