‘ইভা ড্যান্স উইথ পূর্ণিমা’ কনটেস্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:১১ এএম

সদ্য গুলশান ২ এর সিক্স সিজন্স হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইভা ড্যান্স উইথ পূর্ণিমা’ কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যাপক সংখ্যক সাবমিশন থেকে নির্বাচিত প্রথম স্থান অর্জনকারী বিজেতার হাতে আইফোন ফোর্টিন প্রো এবং ফার্স্ট ও সেকেন্ড রানার আপের হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এ সময় শুভেচ্ছা বক্তব্যে পূর্ণিমা বলেন, ‘এমন একটি ড্যান্স কনটেস্টের মাধ্যমে ট্যালেন্টেড মানুষদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য ইভা-কে ধন্যবাদ। আমি আশাবাদী, ভবিষ্যতেও ইভা’র সঙ্গে সম্পৃক্ত থেকে আরও অনেক সুন্দর সুন্দর কাজ করা হবে।’ এছাড়াও চূড়ান্ত পর্যায়ের আরও ৫ জনের জন্য ছিল পছন্দের তারকার সঙ্গে দেখা করার সুযোগ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন সিদ্দিকী, হেড অব মার্কেটিং তুষার কুমার কর্মকার এবং বিজেতারা-সহ সংশ্লিষ্ট আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত