যে কারণে ৫ মাস পিছিয়ে তীব্র গরমে বিসিএল

আপডেট : ২১ মে ২০২৪, ০৮:৩৪ পিএম

ডিসেম্বরের শুরুতে মাঠে গড়াচ্ছে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জাতীয় লিগের ৮ দল নিয়েই আয়োজিত হবে প্রতিযোগিতাটি। এই নতুন টুর্নামেন্টকে জায়গা করে দিতে প্রায় ৫ মাস পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সাধারণত নভেম্বর-ডিসেম্বরে ৪ দলের এই টুর্নামেন্ট শুরু হয়।

তবে নতুন মৌসুমে এটি হবে এপ্রিলের শেষ দিকে। কিন্তু প্রতি বছর এই সময় আবহাওয়া থাকে প্রতিকূলে। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর তপ্ত গরমের মধ্যে ৪ দিনের ম্যাচের টুর্নামেন্ট আয়োজন করার কারণ ব্যাখ্যা করেন মিনহাজুল।

বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এবার বিসিএলটা এপ্রিলের শেষ দিক ও মে মাসে অনুষ্ঠিত হবে। এটা গরমে খেলার একমাত্র কারণ এখন আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ গরমে খেলতে হয়। সেই কথা চিন্তা করেই যেহেতু এনসিএলটা একটা ভালো সময়ে হয় অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে, তাই এপ্রিল-মে মাসে একটু গরমের মধ্যে বিসিএলটা হবে।’

তিনি আরও বলেন, ‘এসব সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটকে উপকৃত করবে বলে আমরা সবাই বিশ্বাস করি। আমাদের দীর্ঘ পরিসরের ক্রিকেটকে এগিয়ে নেবে। এছাড়া জাতীয় দলের ক্রিকেটাররা যেন বেশিসংখ্যক ম্যাচ খেলতে পারে সেটিও চিন্তাভাবনা করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত