লক্ষ্মীপুরে সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাদিহা (৮) ও মো. ওমর (৫) দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই বোন। মঙ্গলবার (২১ মে) দুপুর ১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ও ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল হাসান রনি বিষয়টি নিশ্চিত করছেন।
জানা যায়, নাফিজা ও মো. ওমর সৌদি আরব প্রবাসী রাজু হোসেনের সন্তান। নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী এবং ওমর প্লে শাখার শিক্ষার্থী ছিল ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জের আজিজ উল্যাহর বাড়ির উঠানে খেলা করছিল দুই ভাই-বোন। হঠাৎ ওমর ফারুক নিখোঁজ হয়। এ সময় বোন হাফসা বেগম ভাইকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ডুবে যাচ্ছে দেখে পানিতে ঝাঁপ দেয়। এতে দুজনই পানিতে ডুবে মারা যায়।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক আব্দুল সালাম সৌরভ বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
