নির্বাচনী দায়িত্ব পালনকালে নারী আনসার সদস্যের মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৪, ০৭:৫৮ পিএম

নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে মোছা. সাহিদা খাতুন (৩৫) নামের এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নাইমুড়ি কৃষান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

ব্রেইন স্ট্রোক  তিনি মারা গেছেন বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মুকুল হোসেন। সাহিদা খাতুন উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মো. ছাকোয়াত হোসেনের স্ত্রী।

মুকুল হোসেন জানান, সোমবার বিকেলে ওই আনসার সদস্য প্রিজাইডিং অফিসারের ভোটগ্রহণকারী দলের সঙ্গে নাইমুড়ি কৃষান উচ্চ বিদ্যালয়ে যান। রাতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন তিনি। মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাহিদা। তাকে দ্রুত সিরাজগঞ্জ শহীদ এম মনুসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উল্লাপাড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, ব্রেইন স্ট্রোক হয়ে সাহিদার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত