প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে নজর কেড়েছেন কিয়ারা আদভানি। রেড কার্পেটে নজরকাড়া সব গাউন, ঐতিহ্যবাহী নকশার পোশাক আর সাজু অলংকারে হাজির হয়েছেন তিনি। উৎসবে অভিনেত্রীর স্টাইলের লুক মুগ্ধ করেছে ভক্তদের।
কান চলচ্চিত্র উৎসবের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নিয়েছিলেন কিয়ারা আদভানি। অভিনেত্রীর এই ইভেন্টের লুকও নেটিজেনদের হট ফেভারিট। গালা ইভেন্টে কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো রঙের গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। পোশাকের পাশাপাশি কিয়ারার গলার হারটি বিশেষভাবে নজর কেড়েছে। শুধু তাই নয়, এ হারের মূল্য জানলে অনেকের চোখই কপালে উঠবে।
বলিউড হাঙ্গামা বলছে, কিয়ারা আদভানির গলার নেকলেসটি হীরার তৈরি। এ নেকলেসে হীরার ওপরে হলুদ রঙের পাথর বসানো হয়েছে। এটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। কিয়ারার গলার হারটির মূল্য ৩০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ২০ লাখ টাকারও বেশি।
