যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা

আপডেট : ২৩ মে ২০২৪, ০৬:৪০ এএম

যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সুনাক চলতি বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

বিবিসি এক প্রতিবেদনে গতকাল বুধবার জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা আসে।

জানা যায়, নির্বাচন তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর তাদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান সুনাক। সেখানে সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান। রাজা চার্লস অনুমতি দেওয়ার পর এটি জনসম্মুখে ঘোষণা করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত