স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছিলেন বিমানের ঝাঁকুনিতে নিহত জেফ্রি

আপডেট : ২৩ মে ২০২৪, ০৭:০২ পিএম

স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুরে যাচ্ছিলেন জেফ্রি কিচেন। ৬ সপ্তাহ ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাদের। লন্ডন থেকে বিমান উঠেছিলেন তারা। কিন্তু সিঙ্গাপুরে আর জীবিত অবস্থায় যাওয়া হলো না জেফ্রির। মাঝ আকাশে বিমানে প্রবল ঝাঁকুনির কারণে মৃত্যু হয় তার।

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ বোয়িং বিমান। বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমানকর্মী ছিলেন। পরে বিমানটি ঝাঁকুনির কবলে পড়ে।

মাঝ আকাশে থাকায় যাত্রীদের অনেকেরই সিটবেল্ট বাঁধা ছিল না। ফলে ঝাঁকুনির সময় সিট থেকে ছিটকে অন্যদিকে চলে যান যাত্রীরা। লাগেজও ছিটকে পড়ে এদিক ওদিক। সেই সময়ই মৃত্যু হয় ৭৩ বছর বয়সি জেফ্রির।

বিমান সংস্থার তরফে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে জেফ্রির। গত মঙ্গলবার (২১ মে) ঘটনাটি ঘটেছে। ৩০ জন যাত্রী আহতও হয়েছিলেন। পরে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নামে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে রয়েছেন মৃত জেফ্রির স্ত্রী লিন্ডাও ছিলেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, জেফ্রি ব্রিস্টলের বাসিন্দা। থাকতেন গ্লুচেস্টাকশায়ারের থর্নবেরিতে। বিমা সংস্থায় কাজ করতেন তিনি। অবসর নেওয়ার পর নিজের শখ পূরণ করতেই ব্যস্ত ছিলেন জেফ্রি। তার দিনের অধিকাংশ সময় কাটত থিয়েটার গ্রুপে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত