দিয়াবাতের জোড়ায় মোহামেডানের জয়

আপডেট : ২৫ মে ২০২৪, ০৭:০৪ পিএম

ফেডারেশন কাপের ফাইনাল হেরে আবার মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নেমেই তারা উড়িয়েছে বিজয় নিশান। বসুন্ধরা কিংসের বিপক্ষে যে সুলেমান দিয়াবাতে একাধিক সুযোগ নষ্ট করেছিলেন, তিনিই আজ করলেন জোড়া গোল। তাতে প্রিমিয়ার লিগের এক সময়ের ডাকসাইটে দল শেখ জামালকে হারিয়েছে তারা বড় ব্যবধানে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালকে ৩-১ হারিয়েছে মতিঝিল পাড়ার ক্লাব মোহামেডান। প্রথমার্ধের ৩৬ মিনিটে আরিফ হোসাইনের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন দিয়াবাতে। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়ে মোহামেডান।

বিরতির পর ৫৩ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল সানডে। গোলটিতে অবশ্য এবার সহায়তা করেন দিয়াবাতে।

২-০ গোলেই জয়ের সুবাস পাচ্ছিল মোহামেডান। নির্ধারিত সময়ও আসছিল ফুরিয়ে। সেই সময় আবারও গোল করেন দিয়াবাতে।  ৯০ মিনিটে মিনহাজুল বাল্লুর বাড়িয়ে দেওয়া শটটি শেখ জামালের জালে জড়াতে কোনো ভুল করেননি তিনি।

তবে ৩-০ গোলেও জিততে ঢাকার ঐতিহ্যবাহি ক্লাবটি। কিন্তু সেটা হয়নি নিজেদের ভুলেই। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান জামালের শখরুখভেক খলমাতভ।

তাতে করে ১৭ ম্যাচে ৮টি করে জয় ও ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মোহমেডান। সমান ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১৭। ২৯ মে লিগের শেষ দিনে মোহামেডানের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দি ঢাকা আবাহনী লিমিটেড। ঐদিন শেখ জামাল মুখোমুখি হবে রহমতগঞ্জের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত