যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেস (ওয়ার্ল্ডকব) বিশ্বের ১৩০টি দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কো-অপারেটিভ ব্যাংকিং ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ প্রকল্পে সাফল্যের জন্য দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড (ডিএমসিবি) কে ‘ইনস্প্রেশনাল কো¤পানী’ শ্রেণীতে ‘দি বিজ সিগ্নেচার অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করেছে।
ব্যাংকের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত, গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, পিএসসি, জিডি(পি) অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
দি বিজ সিগ্নেচার অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানটি ২৩-২৬ মে দ্য মোরান সিটি সেন্টার হোটেল, হিউসটন, টেক্সাস, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। ডিএমসিবির প্রধান উপদেষ্টাসহ অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সামসুদ্দিন (অব.), জনসংযোগ বিভাগ, ডিএমসিবি।
