ঝড়বৃষ্টির ভয়াবহতা থেকে বাঁচার দোয়া

আপডেট : ২৮ মে ২০২৪, ১২:৪৮ এএম

মহান আল্লাহ বান্দাকে পরীক্ষার জন্য পৃথিবীতে নানা ধরনের বিপদ-মুসিবত দেন। এরমধ্যে অন্যতম হলো প্রাকৃতিক দুর্যোগ। তবে এসব বিপদাপদ থেকে হেফাজতে থাকার কৌশল ও দোয়া সম্পর্কে বলা হয়েছে হাদিসে।

আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) অতিবৃষ্টি থেকে বাঁচতে দুই হাত উঁচিয়ে এই দোয়া করেছেন, ‘আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা।’ অর্থ : হে আল্লাহ, বৃষ্টি আমাদের ওপর থেকে আশপাশের অঞ্চলে সরিয়ে দিন, পাহাড়-মরু, খাল-বিল ও বনাঞ্চলের দিকে সরিয়ে নিন।’ (সহিহ বুখারি)

এ ছাড়াও রাসুল (সা.) এই দোয়াটিও পাঠ করতেন, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাতবিহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা, ওয়া শাররি মা ফিহা, ওয়া শাররি মা উরসিলাতবিহি।’ অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে এর মধ্যকার মঙ্গল এবং যা নিয়ে তা প্রেরিত হয়েছে, তার মঙ্গল প্রার্থনা করছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অমঙ্গল থেকে, এর মধ্যকার অমঙ্গল থেকে এবং যা নিয়ে তা প্রেরিত হয়েছে, তার অমঙ্গল থেকে। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেছেন, রাসুল (সা.) মেঘের গর্জন শুনলে বা বিদ্যুতের চমক দেখলে সঙ্গে সঙ্গেই এই দোয়া করতেন, ‘আল্লাহুম্মা লা তাকতুলনা বিগজাবিকা, ওয়ালা তুলহিকনা বিআজাবিকা, ওয়া আফিনা কাবলা জালিকা।’ অর্থ : হে আমাদের প্রভু! তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না। তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না, বরং এর আগেই আমাদের ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নিয়ো।’ (তিরমিজি)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত