নীলফামারীতে ভোটকেন্দ্রে সিল মারা ব্যালটের ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ সরকার। এ ঘটনায় সমালোচনা হলে ছবিটি সরিয়ে নেন তিনি। এদিকে ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।
আজ বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেন মাসুদ। মোবাইল ফোনসহ ভোটকক্ষে প্রবেশ করে আনারস প্রতীকে সিল মারেন তিনি। এরপর সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন।
ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি ফেসবুকে দেওয়ার বিষয়ে জানতে মাসুদ সরকারের মোবাইল ফোনে কল দিলে তিনি পোস্টটি ডিলিট করে দেন। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায় দেশ রূপান্তরকে জানান, বিষয়টি জানতে পেরেছি। প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রীর এপিএস হাফিজুর, ডিপিএস তুষারের নিয়োগ বাতিল
এবার বিদেশে বেনজীরের সম্পদের খোঁজে দুদক
স্থগিত ২৩ উপজেলার ভোটগ্রহণের তারিখ ঘোষণা