ঢাকা বিভাগীয় পুরোহিত ও সেবাইত সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:৪৮ এএম

ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধীকরণ (দ্বিতীয়পর্যায়) প্রকল্পের আওতায় ঢাকা বিভাগীয় পুরোহিত ও সেবাইত সম্মেলন হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে গতকাল বুধবার রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধবিহার কমপ্লেক্স অডিটোরিয়ামে এই সম্মেলন হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য শ্রীমতি আরমা দত্ত, ধর্মসচিব মু আ হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল ও এসআরএসসিপি প্রকল্পের পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, ‘দেশ ও জাতির উন্নয়নে সেবাইত-পুরোহিতদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাই পারে হিন্দু (সনাতন) ধর্মের মানুষের মধ্যে সঠিক ধর্মীয় জ্ঞানের প্রসার ঘটিয়ে আদর্শ ও নিষ্ঠাবান মানুষ গড়ে তুলতে। আমাদের সমাজে সব ধর্মের মানুষের কাছেই তাদের ধর্মীয় নেতাদের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সমাজের অধিকাংশ মানুষ তাদের শ্রদ্ধার চোখে দেখে, সম্মান করে। বিভিন্ন পরামর্শের জন্য তাদের শরণাপন্ন হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত