রীতিমতো ঘটা করে প্রতিযোগিতা আয়োজন করে সেখান থেকে ভোটের মাধ্যমে বিজয়ী নকশার আদলে নিজেদের প্রথম বিশ্বকাপের জার্সি তৈরি করেছিল উগান্ডা। নিজেদের দেশসহ বিশ্ববাসীর কাছে সমাদৃত হয়েছিল ক্রিকেট ক্রেনসদের জার্সির ডিজাইন। তবে কপাল মন্দ! স্পনসর প্রতিষ্ঠানের লোগো জুড়ে দেওয়ার গাইডলাইন অনুসরণ করতে গিয়ে বদল করতে হয়েছে জননন্দিত ডিজাইনটি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপের জার্সি ডিজাইনের এক প্রতিযোগিতার আয়োজন করে উগান্ডা। শেষমেশ ডিজাইনার এলিজা মাঙ্গেনি তাতে প্রথম স্থান লাভ করেন। ওই ডিজাইনে পরে বানানো হয় উগান্ডার জার্সি। জার্সির হাতায় ক্রেনসের পালকযুক্ত প্যাটার্ন ছিল।
কিন্তু সে ডিজাইনে আপত্তি তোলে আইসিসি। উজ্জ্বল রঙের হওয়ার কারণে সেখানে থাকা স্পনসরের লোগো বোঝা যাচ্ছিল না ভালোভাবে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি উগান্ডাকে জানায়, জার্সিটি তাদের প্রয়োজনীয়তা মেটাতে পারেনি। এরপর উগান্ডা ক্রিকেট থেকে হাতার সেই ডিজাইন প্রায় মুছেই ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
উগান্ডার ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি দেনিশ বলেন, 'আইসিসি ডিজাইনে একটা বদল আনতে বলেছিল কিন্তু প্রয়োজনীয় বদল করার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় ছিল না এবং বিজয়ী নির্বাচিত হওয়া ডিজাইনটিতে কিছু আপোস করতে হয়েছিল। আমরা শুধু ২০ ভাগের মতো মূল ডিজাইন থেকে হারিয়েছি, কিন্তু ডিজাইনের বাকিটুকু যেমন ছিল তেমনই আছে।'
বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকান অঞ্চল থেকে নামিবিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সুযোগ পায় উগান্ডা। এ পথে তারা হারায় জিম্বাবুয়েকে।
জাতীয় দল থেকে জিকো বাদ, নতুন মুখ সুজন, ফিরলেন মোরসালিন
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেকে নার্ভাস ছিলাম : কোহলি
ক্লার্ক-পন্টিংদের সতীর্থ হরিজ এইচপির নতুন কোচ
পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না যে তিন মহাতারকা
‘লোভী’ বেলিংহ্যাম যে কারণে ডর্টমুন্ড ছেড়ে এসেছিলেন রিয়ালে