সুপার কম্পিউটারের বাজি রিয়ালের পক্ষে

আপডেট : ৩১ মে ২০২৪, ১০:৪৭ পিএম

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের। ১৯৮১ সালের পর থেকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অপরাজিত রিয়াল।

২০১৩ সালে নিজেদের সবশেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এই মাঠেই হেরেছিল ডর্টমুন্ড।

দুই দলের লড়াইয়ে ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামবে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে যে ১৪বারের চ্যাম্পিয়ন তারা।

ফুটবল পরিসংখ্যান বিষয়ক সংস্থা অপ্টা অ্যানালাইসিসের সুপার কম্পিউটারেরও বাজি রিয়ালের পক্ষেই।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ১০ হাজার ম্যাচ সিমুলেশনে ৯০ মিনিটের ফলাফলে রিয়ালের পক্ষে গিয়েছে ৫৫.৬ শতাংশ। আর ডর্টমুন্ডের পক্ষে গেছে ২১.৪ শতাংশ। বাকি ২৩ শতাংশ ম্যাচ গিয়েছে অতিরিক্ত সময়ে। সেখানেও ফেবারিট রিয়ালই।

সবমিলিয়ে অপ্টার প্রেডিকশনে ৬৭.৪ শতাংশ ক্ষেত্রে রিয়াল মাদ্রিদকেই বিজয়ী করা হয়েছে। বাকি ৩২.৪ শতাংশে বলা হচ্ছে বুরুশিয়া ডর্টমুন্ড জিতবে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত