গ্র্যান্ড ওপেনিংয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে অবস্থিত আধুনিক ও উন্নতমানের শপিং কমপ্লেক্স রূপায়ণ দেলোয়ার টাওয়ার। এ উপলক্ষে রূপায়ণ দেলোয়ার টাওয়ারের ব্যবসায়ী ও গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ দোয়া মাহফিলে রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং রূপায়ণ দেলোয়ার টাওয়ারের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের কুমিল্লার এজিএম (অপারেশন) রফিকুল হায়দার, দেলোয়ার থিয়েটার অ্যান্ড এন্টারপ্রাইজ লিমিটেডের কর্মকর্তা অহিদুর রহমান, রূপায়ণ হাউজিংয়ের ম্যানেজার মামুনুর রশিদ, সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড মিডিয়া কর্মকর্তা রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
