চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২৪, ০১:৪৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না। তাদের যা যা প্রয়োজন সবই করবে সরকার। মঙ্গলবার (৪ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা আলাদা ফান্ড আছে, যেখান থেকে বিভিন্ন অঞ্চলে যারা অনগ্রসর জনগোষ্ঠী আমরা তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা দিয়ে থাকি। চা শ্রমিকদের জন্যও আমরা একটি বিশেষ ভাতার ব্যবস্থা করি।

প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছিলেন। চা শিল্পের গবেষণার দিকে বিশেষ নজর দিতে হবে।

অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটেগরিতে জাতীয় চা পুরস্কার পেয়েছে ৮টি কোম্পানি ও ব্যক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত