মানুষের জন্য উপযুক্ত আরেক গ্রহের সন্ধান!

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:২৬ এএম

পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে চিন্তার শেষ নেই। এক্ষেত্রে প্রতিনিয়ত দূষিত হতে থাকা গ্রহটিকে বসবাসযোগ্য রাখতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এরই মধ্যে পৃথিবীর বাইরেও মানুষের থাকার জন্য জায়গা খুঁজে পেয়েছে নাসা। পৃথিবীর মতো বায়ুমণ্ডলসহ একটি এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। নাসার টেলিস্কোপে ধরা পড়া ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, গ্রহটি আগে-ভাগেই জায়গাটি মানুষের জন্য তাত্ত্বিকভাবে ‘উপযুক্ত’।

জানা গিয়েছে, গ্লিস ১২বি এক্সোপ্ল্যানেটটি নাসার ট্রান্সিটিং এক্সপ্লোনেট সার্ভে স্যাটেলাইট আবিষ্কার করেছে। এই এক্সোপ্ল্যানেটটি পৃথিবীর চেয়ে সামান্য চওড়া। এর তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই এক্সোপ্ল্যানেটটি মাত্র কয়েক দিনেই তার নক্ষত্রের চারপাশে ঘুরে ফেলে। এই এক্সোপ্ল্যানেটের প্রস্থ পৃথিবীর তুলনায় প্রায় ১.১ গুণ বলে অনুমান করা হচ্ছে। এই প্রস্থ এক্সোপ্ল্যানেটটিকে আমাদের গ্রহের পাশাপাশি শুক্রের মতো করে তোলে, যাকে পৃথিবীর যমজ বোন বলা হয়। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, গ্লিস ১২বি পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি ছোট এবং শীতল লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে। গ্লিস ১২বি তার নক্ষত্রকে মাত্র ১২.৮ দিনেই পর্যদক্ষিণ করে ফেলে। যেহেতু এই লাল বামন গ্লিস ১২ সূর্যের আকারের প্রায় এক চতুর্থাংশ, তাই এটি পৃথিবীর নক্ষত্রের চেয়েও অনেক বেশি শীতল। অর্থাৎ, যদিও গ্লিস ১২বি তার লাল বামন নক্ষত্র থেকে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্বের মাত্র ৭ শতাংশ সমান দূরত্বে রয়েছে, এটি এখনো বাসযোগ্য অঞ্চল। এই এলাকাটি ‘গোল্ডিলক্স জোন’ নামেও পরিচিত।

অবশ্য গ্লিস ১২বি আবিষ্কারের পেছনে থাকা বিজ্ঞানীদের দল এখনো নিশ্চিতভাবে বলতে পারেননি যে এই এক্সোপ্ল্যানেটে সত্যিই বায়ুমণ্ডল আছে কি না। তাই পৃথিবীর মতো এটিও বাসযোগ্য হতে পারে কি না তা স্পষ্ট নয়, তবে গবেষকরা কিন্তু আশাবাদী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত