কোপা আমেরিকা শুরু হবে চলতি মাসের ২০ তারিখ। কোপা আমেরিকা শুরুর আগে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো। বুধবার উরুগুয়ে ৪-০ গোলে হারিয়েছে মেক্সিকোকে।
ম্যাচে হ্যাটট্রিক করেছেন ডারউইন নুনেজ। ম্যাচের ৭, ৪৪ ও ৪৯ মিনিটে গোল করেন লিভারপুলে খেলা এই ফরোয়ার্ড। উরুগুয়ের অপর গোলটি করেন ফাকুন্দো পেলিসত্রি। ১৩ মিনিটে মেক্সিকোর রবার্তো পিওর শট ক্রসবারে লাগে।
ম্যাচের পর নুনেজ বলেন, 'ফলাফলে আমি খুশি কারণ পুরো দল দারুণ কাজ করেছে। আমাদের জন্য এটি প্রীতি ম্যাচ ছিল না। আমরা এখানে ভালো একটি ম্যাচ খেলে জিততে এসেছিলাম। সেটি হয়েছে।'
৮ জুন ব্রাজিলের মুখোমুখি হবে মেক্সিকো। এবারের কোপা আমেরিকায় ব্রাজিল আছে ডি গ্রুপে। আর মেক্সিকো বি গ্রুপে।
রেকর্ড ১৫বার কোপা আমেরিকা জয়ী উরুগুয়ে আছে সি গ্রুপে।
ইউরোর আগে স্পেনের ৫ গোল