নাটোরে পৃথকস্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৭:২৮ পিএম

নাটোরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুরের দিকে নলডাঙ্গায় এক যুবক এবং গুরুদাসপুরে এক গৃহবধূর মৃত্যু হয়।

জানা গেছে, নলডাঙ্গায় বারনই নদীতে মাছ ধরার সময় কামরুল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। উপজেলার কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কামরুল নলডাঙ্গা উপজেলার কোমরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে গুরুদাসপুর উপজেলার পৌর এলাকায় বজ্রপাতে আবেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আবেরা গুরুদাসপুর পৌর শহরের আনন্দ নগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুর রহমান ফজল বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত