বিজিবির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট : ১২ জুন ২০২৪, ১০:৩৫ পিএম

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ। বাংলাদেশ বর্ডার গার্ড বিজির দায়েরকৃত চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান। দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ২০১২ সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন বিজিবি। সেই মামলার ওয়ারেন্টে তাকে আজ গ্রেপ্তার করে রাজিবপুর থানা পুলিশ।

রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, দুপুরের পর তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত