সাকিবের ব্যাটিং বীরত্বে বাংলাদেশের ১৫৯

আপডেট : ১৩ জুন ২০২৪, ১০:৪০ পিএম

টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান শেষ কবে ব্যাট উঁচিয়ে ধরেছেন তা মনে করতে পারেন না দর্শকরা। সেই যে ২০২২ সালে ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৬৮ করেছিলেন। তারপর থেকেই ফিফটি খরা তার ব্যাটে। অবশেষে ২০ ইনিংস পর বিশ্বকাপের ম্যাচে ফিফটির দেখা পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার ব্যাটিং বীরত্বে বাংলাদেশ পেয়েছে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ।

১৯তম ওভারে জাকের আলী মেরেছেন ৩ চার। সে ওভারে আসে ১৪ রান। ২০তম ওভারে সাকিব তুলেছেন ১২ রান। বাংলাদেশ গেছে ১৫৯ রান পর্যন্ত। ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন সাকিব, জাকের ৭ বলে করেন ১৪ রান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২ উইকেট হারায় ২৩ রানের মধ্যে। তবে তানজিদ ও সাকিবের ৪৮ রানের জুটিতে সে চাপ বাংলাদেশ সামাল দেয় ভালোভাবেই। ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধরে রেখেছিলেন মূলত সাকিবই। এরপর মাহমুদউল্লাহ ও জাকেরের ক্যামিওতে বাংলাদেশ পেয়েছে বেশ ভালো একটা সংগ্রহই। এ পিচ ব্যাটিংয়ের জন্য কঠিন নয় মোটেও। তবে মাঠের বাতাস তো আছেই, গতির বৈচিত্রও কাজে দিচ্ছে।

এর আগের ওভারে আরেকবার মিটারখানেকের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে আক্ষেপে পুড়েছিলেন মাহমুদউল্লাহ। আজ ঠিক দলের জয়-পরাজয় ঝুলছে এমন অবস্থা নয়। তবে মাহমুদউল্লাহ আউট হলেন সেভাবেই। ফন মিকেরেনের শর্ট বলে পুল করেছিলেন, ডিপ মিডউইকেটে এঙ্গেলব্রেখটের হাতে ধরা পড়েছেন ২১ বলে ২৫ রান করে।

১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করে নেদারল্যান্ডস। দলটির হয়ে সর্বোচ্চ পল ফন মেকারেন। ১৫ রান খরচায় ঝুলিতে নেন দুটি উইকেট। আরিয়ান দত্ত ২ উইকেট শিকারের পথে খরচ করেন ১৭ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত