সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২৪, ০২:৪১ এএম

শরীয়তপুরের ডামুড্যায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার উত্তর ডামুড্যা এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেক শেখ (৩৫) বগুড়ার সোনাতলা এলাকার দুলু শেখের ছেলে ও লিটন ব্যাপারী (৪৫) একই এলাকার আফসার ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, ভোররাত ৪টার দিকে উত্তর ডামুড্যার আনোয়ার সরদারের সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন পরিচ্ছন্নতাকর্মী মালেক শেখ ও লিটন ব্যাপারী। এ সময় মোটর দিয়ে সেপটিক ট্যাংকের ময়লা পরিষ্কার করছিলেন তারা। মোটরে সমস্যা দেখা দিলে পরিচ্ছন্নতাকর্মী লিটন সেপটিক ট্যাংকে নামেন। তার সাড়াশব্দ না পেয়ে পরে মালেকও ট্যাংকে নামেন। অনেক সময় তাদের সাড়াশব্দ না পেয়ে তাদের সঙ্গে আসা ভ্যানচালক বিপ্লব ও তার সহযোগী বাড়ির মালিককে বিষয়টি জানান। বাড়ির মালিক মোবাইল ফোনে ডামুড্যা ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে মালেক ও লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত